মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

চাইনিজ চিলি-গারলিক চিকেন

চাইনিজ চিলি-গারলিক চিকেন

উপকরণ

চিকেন মেরিনেশনের জন্যেঃ

  • চিকেন-- ১টি( দেড় কেজি ওজনের)
  • ( ছোটো ছোটো পিস করে করে কাটা। গলার হাড় ও ডানা বাদ দিয়ে)
  • ফেটানো ডিম-- ১ টি
  • ময়দা-- ১ মুঠি
  • রসুন গুঁড়া/বাটা -- ২ চা চামচ
  • সয়াসস-- ২ টে চামচ
  • লালমরিচ গুঁড়া-- ১ চা চামচ
  • তেল-- ভাজার জন্যে

গ্রেভি সসের জন্যে যা লাগবেঃ

  • মধু-- ২ চা চামচ( স্বাদমতো)
  • ভিনেগার-- ২ চা চামচ
  • সয়াসস-- ২ টে চামচ
  • চিলি ফ্লেক্স-- ২ টে চামচ
  • ( শুকনা মরিচ ভাঙা)
  • কর্ণফ্লাওয়ার-- ১ টে চামচ

এছাড়াও লাগবেঃ

  • সিসমে অয়েল-- ১ টে চামচ(তিলের তেল)
  • অলিভ অয়েল-- ২ টে চামচ
  • কাঁচামরিচ ফালি -- ৪-৫টি( ঝাল বুঝে)
  • রসুন কুচি-- ১টি আস্ত রসুন
  • সিজনাল সবজি-- ১ কাপ
  • ( যেহেতু ক্যাপসিকাম,ব্রকোলি সহজলভ্য নয় তাই আমি ইউজ করেছি গাজর ও পেঁপে)
  • লবন-- স্বাদমতো
  • পানি-- দরকারমতো

প্রণালি

বড়ো একটি মিক্সিং বোলে চিকেন মেরিনেশনের সব উপকরন একসাথে মিশিয়ে ১ ঘন্টার জন্যে মাখিয়ে রাখুন। অন্য একটি বাটিতে সসের সব উপকরন মিশিয়ে একপাশে রাখুন। ফুটন্ত গরম পানিতে সবজি ভাপ দিয়ে পানি ঝরিয়ে রাখুন। সবজি আধা সেদ্ধ করবেন।

মাঝারি আঁচে তেল গরম করে চিকেন পিসগুলি ডুবো তেলে গোল্ডেন করে ভেজে নিয়ে কিচেন টাওয়ের উপর রাখুন বাড়তি তেল শোষন করে নেয়ার জন্যে।

অন্য একটি প্যান গরম করে তিলের তেল দিয়ে তাতে কাঁচামরিচ ফালি ও রসুন হালকা বাদামি করে ভেজে নিন। এবার এতে সবজি দিয়ে কিছুক্ষন নাড়া-চাড়া করে ভেজে রাখা চিকেন মিশিয়ে সসের মিশ্রন দিয়ে দিন। দরকার হলে অল্প পানি দিতে পারেন। যেহেতু সয়াসসে অনেক লবন থাকে তাই লবনের পরিমান বুঝে শুনে দেবেন। নাড়তে থাকুন। ঘন হয়ে তেল ছেড়ে আসলে নামিয়ে নিন।

আরও দেখুন

একই ধরনের রেসিপি

সব দেখুন

চাওমিন

চাওমিন একটি জনপ্রিয় চাইনিজ খাবার যা বাংলাদেশেও খুবই জনপ্রিয়। এটি বিভিন্ন সবজি এবং নুডুলস…

⏱ ৪০ মিনিট 👁 ১৩৯৩

চাইনিজ চিংড়ি

চাইনিজ চিংড়ি একটি সুস্বাদু এবং সহজে তৈরি করা যায় এমন একটি পদ যা আপনার পরিবারের সবাইকে…

⏱ ৪০ মিনিট 👁 ৭৭৮

চিলি চিকেন

চিলি চিকেন একটি জনপ্রিয় চাইনিজ খাবার যা বাংলাদেশে খুবই জনপ্রিয়। এটি মুরগির মাংসের সাথে…

⏱ ৪০ মিনিট 👁 ১১২৫

এগ নুডলস

এগ নুডলস একটি জনপ্রিয় এবং সুস্বাদু খাবার যা সহজেই ঘরে তৈরি করা যায়। এটি বিশেষ করে…

⏱ ৪০ মিনিট 👁 ৭৯৯