মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

ভেজ ম্যাকারনি

ভেজ ম্যাকারনি

উপকরণ

  • ১/২ কাপ ম্যাকারনি
  • ১/৪ চা চামচ লবণ
  • পরিমাণমত পানি (ম্যাকারনি সিদ্ধ করার জন্য)
  • ২ টেবিল চামচ তেল
  • ১/২ চা চামচ আদা কুঁচি
  • ১ টি ছোট পেঁয়াজ কুঁচি
  • ১ টি ছোট ক্যাপসিকাম কুঁচি
  • ১/২ চা চামচ গরম মশলা
  • ২ টেবিল চামচ টমেটো সস

প্রণালি

১) একটি পাত্রে পরিমাণমত পানি নিন ম্যাকারনি সিদ্ধ করার জন্য। পানি হাল্কা গরম হলে ম্যাকারনিগুলো দিয়ে দিন। সামান্য লবণ দিন। ১ টেবিল চামচ তেল দিন। এতে ম্যাকারনিগুলো ঝরঝরে থাকবে। ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে ফেলুন।

২) এবার অন্য আরেকটি পাত্রে ১ টেবিল চামচ তেল দিন। হাল্কা গরম হলে একে একে দিয়ে দিন আদা কুঁচি ও পেঁয়াজ কুঁচি। কিছুক্ষণ নারুন। এরপর দিন ক্যাপসিকাম। ৩-৪ মিনিট নেড়ে রান্না করতে থাকুন। এরপর ১/৪ চা চামচ লবণ, গরম মশলা, টমেটো সস দিয়ে সব নেড়েচেড়ে মিলিয়ে ফেলুন। এখন সিদ্ধ করা ম্যাকারনি দিয়ে ভালোভাবে মিলিয়ে কিছুক্ষণ রান্না করুন

৩) ব্যস তৈরি হয়ে গেল খুবই ঝটপট মজাদার ভেজ ম্যাকারনি। গমর গরম পরিবেশন করুন ও উপভোগ করুন।

আরও দেখুন

একই ধরনের রেসিপি

সব দেখুন

চাওমিন

চাওমিন একটি জনপ্রিয় চাইনিজ খাবার যা বাংলাদেশেও খুবই জনপ্রিয়। এটি বিভিন্ন সবজি এবং নুডুলস…

⏱ ৪০ মিনিট 👁 ১৪৯৭

চাইনিজ চিংড়ি

চাইনিজ চিংড়ি একটি সুস্বাদু এবং সহজে তৈরি করা যায় এমন একটি পদ যা আপনার পরিবারের সবাইকে…

⏱ ৪০ মিনিট 👁 ৮৫১

চিলি চিকেন

চিলি চিকেন একটি জনপ্রিয় চাইনিজ খাবার যা বাংলাদেশে খুবই জনপ্রিয়। এটি মুরগির মাংসের সাথে…

⏱ ৪০ মিনিট 👁 ১২০৪

চাইনিজ ফ্রাইড রাইস

চাইনিজ ফ্রাইড রাইস একটি সুস্বাদু এবং জনপ্রিয় খাবার যা সহজেই বাড়িতে তৈরি করা যায়। এই…

⏱ ৪০ মিনিট 👁 ১০২৩

এগ নুডলস

এগ নুডলস একটি জনপ্রিয় এবং সুস্বাদু খাবার যা সহজেই ঘরে তৈরি করা যায়। এটি বিশেষ করে…

⏱ ৪০ মিনিট 👁 ৮৭৮