হাঁসের আখনি পোলাও
হাঁসের আখনি পোলাও পরিবেশন করা হয়েছে
হাঁসের আখনি পোলাও একটি সুস্বাদু এবং ঐতিহ্যবাহী বাঙালি রেসিপি যা বিশেষ উপলক্ষে পরিবেশন করা হয়। এই পোলাওতে হাঁসের মাংসের সাথে মশলাদার আখনির স্বাদ যুক্ত হয় যা একে আরও মজাদার করে তোলে।
হাঁসের আখনি পোলাও একটি বিশেষ বাঙালি খাবার যা হাঁসের মাংস এবং সুগন্ধি মশলার সমন্বয়ে তৈরি হয়। এটি বিশেষ করে উৎসব ও পারিবারিক অনুষ্ঠানে পরিবেশন করা হয়।
উপকরণ
- হাড়সহ হাঁসের মাংস - দেড় কেজি
- পেঁয়াজবাটা - ২ টেবিল-চামচ
- আদাবাটা - ১ টেবিল-চামচ
- রসুনবাটা - ১ চা-চামচ
- টক দই - ৩ টেবিল-চামচ
- কাঁচা মরিচবাটা - ১ চা-চামচ
- আস্ত কাঁচা মরিচ - ৬-৭টি
- পেঁয়াজ কুচি - ১ কাপ
- গরম মসলার গুঁড়া - ১ চা-চামচ
- লবণ - স্বাদমতো
- তেল - ১ কাপ
- গরম পানি - ১ কাপ
- চাল - ৫০০ গ্রাম
- পেঁয়াজ বেরেস্তা - ১ কাপ
- ঘি - ১ কাপ
- মাওয়া (গুঁড়া করা) - ১ কাপ
- গুঁড়ো দুধ - ১ কাপ
- কিশমিশ - ১ টেবিল-চামচ
- বাদামকুচি - ১ টেবিল-চামচ
- আলুবোখারা - ৫-৬টি
- সেদ্ধ ডিম - ২টি
- আখনি পানির জন্য: পানি - দেড় লিটার, হাঁসের হাড় - ৪-৫ টুকরা, শাহি জিরা - আধা চা-চামচ, লবঙ্গ - ৭-৮টি, এলাচ থেঁতো করা - ৪-৫টি, গোলমরিচ - ৮-১০টি, তেজপাতা - ২টি, দারচিনি - ২টি
প্রণালি
- হাঁসের মাংস পরিষ্কার করে কেটে ধুয়ে নিন। তারপর দই এবং বাটা সব মসলা মেখে ১ ঘণ্টা মেরিনেট করুন।
- একটি সসপ্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে নিন। তারপর মাখানো হাঁসের মাংস দিয়ে ভালো করে কষিয়ে সেদ্ধ করুন। মাংস সেদ্ধ হলে অন্য পাত্রে তুলে রাখুন।
- আখনির জন্য একটি সসপ্যানে সব উপকরণ দিয়ে জ্বাল দিন। পানি কমে দেড় লিটার থেকে ১ লিটার হলে চুলা থেকে নামিয়ে ছেঁকে নিন।
- চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। হাঁসের মাংস রান্না করা সসপ্যানে দিন। তাতে আখনি করা ১ লিটার পানি, গুঁড়ো দুধ, গরম মসলা ও চাল দিয়ে নাড়ুন।
- চাল ফুটে উঠলে কিশমিশ, বাদামকুচি, আলুবোখারা, লবণ ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢেকে দমে রাখুন।
- ১০ মিনিট পর ঢাকনা খুলে মাওয়া, রান্না করা হাঁসের মাংস সাজিয়ে নিচ থেকে কিছু পোলাও দিয়ে ঢেকে আরও ১৫ মিনিট মৃদু আঁচে দমে রাখুন।
- সেদ্ধ ডিম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন হাঁসের আখনি পোলাও।