মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

প্লেইন কেক

প্লেইন কেক

উপকরণ

  • বাটার (গলানো) ১ টেবিল চামচ
  • ময়দা ১/২ কাপ
  • বেকিং পাউডার ১/২ চা চামচ
  • ডিম ২ টি
  • চিনি ১/২ কাপ
  • গুঁড়ো দুধ ২ টেঃ চামচ
  • ভেনিলা এসেন্স ১/২ চা চামচ

প্রণালি

প্রথমে চিনি, বাটার বিটারে বিট করে নিন।

ময়দায় বেকিং পাউডার মিশিয়ে বিট করা চিনি, বাটার ঢেলে বিট করুন।

ডিমের কুসুম দিয়ে বিট করে পরে আবার সাদা অংশ দিয়ে বিট করুন।

গুঁড়ো দুধ ও ভ্যানিলা এসেন্স দিয়ে ভালোভাবে ৩ মিনিট বিট করে খামীর তৈরি করুন।

১ টি বেকিং পাত্রে তেল দিয়ে কেক পেপার বসিয়ে খামীর দিয়ে বেক করুন ১৬০ ডিগ্রী সেন্টিগ্রেডে ২০-৩০ মিনিট।

ওভেন খুলে কেকে চাকু বা কাঠি বসিয়ে দেখুন কেকের ব্যাটার লেগে থাকে কিনা। যদি না থাকে তাহলে কেক তৈরি আর যদি লেগে থাকে তাহলে আরো কিছুক্ষণ রাখুন।

আরও দেখুন

একই ধরনের রেসিপি

সব দেখুন