মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

বিফ বার্গার

বিফ বার্গার

উপকরণ

  • ময়দাঃ ২ কাপ
  • ডিমঃ ১টি
  • ঈস্টঃ ১ টেবিল চামচ
  • দুধঃ ৩/৪ কাপ
  • লবনঃ ১/২ চা চামচ
  • চিনিঃ ১ টেবিল চামচ
  • তেলঃ ১/৪ কাপ
  • বিফ প্য়াটির জন্য়
  • বিফ কিমাঃ ২ কাপ
  • ডিমঃ ২টা
  • পাওরুটিঃ ২ টা ভিজিয়ে চিপে নেয়া
  • আদা পেস্টঃ ১ চা চামচ
  • রসুন পেস্টঃ ১ চা চামচ
  • কাচা মরিচঃ ৪ টা
  • লবনঃ স্বাদমতো
  • সয়া সসঃ ১ টেবিল চামচ
  • গোল মরিচ গুড়াঃ ১/২ চা.চা
  • জিরা গুড়াঃ ১/২ চা চামচ

প্রণালি

  • বান তৈরি
    • প্রথমে চিনি আর লবন একটা পাত্রে নিয়ে তাতে ইস্ট দিয়ে দিতে হবে।
    • এতে অল্প দুধ দিয়ে নাড়তে হবে। দুধ টা অবশ্যই কুসুম গরম হতে হবে।
    • মিশ্রণটি ১০মিনিট রেখে দিতে হবে।
    • একটি পাত্রে ময়দা নিয়ে তাতে তেল ঢেলে ভালভাবে হাত দিএ মিশিয়ে নিতে হবে।
    • এরপর ডিম ফেটে নিয়ে হাফ চামচ ডিম বাকি রেখে পুরো ডিম ময়দা তে দিয়ে ভালভাবে মিশিয়ে তাতে ঈস্ট এর মিশ্রণ এবং বাকি দুধটুকু দিয়ে ভালোভাবে মথে ডো বানাতে হবে।
    • হাতে সামান্য তেল নিয়া ডো তে লাগিয়ে ১ ঘণ্টা গরম জায়গাতে ঢেকে রাখতে হবে।
    • ১ ঘণ্টা পর ডো ফুলে ডাবল হলে হাত দিয়ে একটু মেখে ৪ ভাগ করে নিতে হবে এবং বান এর শেপ দিতে হবে।
    • ১/২ থেকে ১ ইঞ্চি মোটা রাখতে হবে।
    • এর পর বেকিং ট্রে তে তেল মাখিয়ে ডো গুলি আবারো ৩০মিনিট ঢেকে রাখতে হবে।
    • ৩০ মিনিট পর ডো গুলিতে রেখে দেয়া ডিম ব্রাশ করে নিতে হবে।
    • ওভেন প্রি হিট করে ১৯৫ ডিগ্রী সেলসিয়াস বা ৩৮০ ডিগ্রী ফারেনহাইটে এ ১৫ মিনিট বেক করতে হবে।
  • প্য়াটি তৈরি
    • কিমার সাথে সব একে একে মিশিয়ে নিয়ে ১/২ ইঞ্চি মত মোটা গোল শেপ করে সামান্য তেল এ ভাজতে হবে।
  • বার্গার তৈরি
    • এরপর বার্গার এর বান হাফ করে কেটে তাওয়াতে হাল্কা সেকে নিতে হবে।
    • এখন বান এ প্রথমে মেওনেজ ও সামান্য টমেটো সস দিএ,লেটুস পাতা,শশা, টমেটো স্লাইস ও বিফ পেটি দিয়ে উপরে বান দিয়ে একটা তুথপিক অথবা সাশলিক কাঠি দিয়ে গেঁথে নিতে হবে।
  • হয়ে গেল হোমমেইড বিফ বার্গার।
·