মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

চটপটির মসলা

চটপটির মসলা

উপকরণ

  • ★পুদিনা পাতা গুড়ো -১টে চামচ
  • জিরা-২টে চামচ
  • শাহী জিরা-১চা চামচ
  • ধনিয়া-১চা চামচ
  • গোল মরিচ -১ চা চামচ
  • লবণ-হাফ টে চামচ
  • বিট লবণ-হাফ চা চামচ
  • মরিচের গুড়ো -১চা চামচ
  • পাচফোড়ন-১টে চামচ
  • রাধুনি-১চা চামচ
  • শুকনো লাল মরিচ-৪/৫টা।

প্রণালি

লবণ+মরিচের গুড়ো ছাড়া বাকি সব মসলা তাওয়ায় টেলে আলাদা বাটিতে রাখতে হবে। লবণ আলাদা ভাবে টেলে নিতে হবে। এবার টেলে নেয়া মসলা, লবণ ঠান্ডা হলে সাথে মরিচের গুড়ো, পুদিনাপাতার গুড়ো সব এক সাথে করে ব্লেন্ডারে মিহি করে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে -
---চটপটির মসলা---
★পুদিনা পাতার গুড়ো হাতের কাছে না থাকলে পুদিনা পাতা তাওয়ায় টেলে শুকিয়ে গুড়ো করে নিলেই হবে।