মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

চিকেন মালাই বটি

চিকেন মালাই বটি

চিকেন মালাই বটি প্লেটে সাজানো

চিকেন মালাই বটি একটি সুস্বাদু এবং মজাদার মুরগির কাবাব যা মাখনের নরম স্বাদে ভরপুর। এটি একটি জনপ্রিয় বাঙালি খাবার যা বিশেষ করে উৎসবের সময় পরিবেশন করা হয়।

চিকেন মালাই বটি একটি জনপ্রিয় বাঙালি কাবাব যা মুরগির মাংসের সাথে ক্রিম এবং মশলার মিশ্রণে তৈরি হয়। এটি মাখনের নরম স্বাদে ভরপুর এবং বারবিকিউ ফ্লেভারের জন্য উপযুক্ত।

উপকরণ

  • মুরগী (বুকের ও রানের মাংশ) হাড্ডিছাড়া: ১ কেজি (কিউব করে কেটে ধুয়ে পানি শুকিয়ে নিতে হবে)
  • টকদই: ১/২ কাপ (পানি ঝরানো)
  • ক্রিম: ১/২ কাপ
  • লেবুর রস: ১/৪ কাপ
  • লবণ: ১ চা চামচ বা পরিমাণমতো
  • পেয়াজের কলি, ধনেপাতা ও কাচামরিচ: পরিমাণমতো পেস্ট
  • আদা রসুন বাটা: ১ টেবিলচামচ করে
  • লাল মরিচগুড়ো: ২ চা চামচ
  • সাদা ও কালো গোল মরিচগুড়ো: ১ চা চামচ করে
  • গরম মশলা গুড়ো: ১ টেবিলচামচ
  • প্যাপরিকা গুড়ো: ১ চা চামচ
  • টালা জিরা ও ধনে গুড়ো: ২ চা চামচ করে
  • কর্নফ্লাওয়ার: ২ টেবিলচামচ
  • সরিষার তেল: ১/৪ কাপ
  • মাখন: ১/৪ কাপ
  • কাঠের কাঠি বা লোহার শিক: ৩-৪ পিস
  • কয়লা: ২ পিস

প্রণালী

  1. প্রথমে মুরগির কিউবগুলো টকদই, ক্রিম, লেবুর রস, লবণ, পেয়াজের কলি, ধনেপাতা, কাচামরিচ, আদা ও রসুন বাটার সাথে মিশিয়ে ২ ঘণ্টা মেরিনেট করুন।
  2. এরপর লাল মরিচগুড়ো, সাদা ও কালো গোল মরিচগুড়ো, গরম মশলা গুড়ো, প্যাপরিকা, টালা জিরা ও ধনে গুড়ো, কর্নফ্লাওয়ার মিশিয়ে মেরিনেট করা মাংসের সাথে মিশিয়ে ৪-৫ ঘণ্টা বা সারারাত ফ্রিজে রাখুন।
  3. মেরিনেট করা মুরগীর সাথে সরিষার তেল ও মাখন মিশিয়ে নিন।
  4. মুরগী কিউবগুলো শিকে গেথে ওভেনে ১৮০°সে তাপমাত্রায় ২০-২৫ মিনিট বা গ্রিলারে গ্রিল করুন।
  5. অথবা কাঠিতে গেথে প্যানে মাখন দিয়ে অল্প আচে ফ্রাই করুন।
  6. বারবিকিউ ফ্লেভারের জন্য, কয়লা আগুনে পুরিয়ে নিন। সব কাবাব একটি হাড়িতে নিন এবং একটি ফয়েলে কয়লা নিয়ে হাড়িতে রাখুন। গরম কয়লার উপর ২ পিস লবঙ্গ আর ১ চা চামচ ঘি ঢেলে সাথসাথে ভাল করে ঢেকে দিন। ৩-৪ মিনিট এভাবে রেখে গরম পরিবেশন করুন।
আরও দেখুন

একই ধরনের রেসিপি

সব দেখুন

ফয়েল চিকেন

ফয়েল চিকেন একটি সুস্বাদু এবং অভিনব রান্না যা আপনার স্বাদে নতুন মাত্রা যোগ করবে। মুরগির…

⏱ ৪০ মিনিট 👁 ২৩৭৮