মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

মাছের বিরেন

মাছের বিরেন

উপকরণ

  • শোল মাছঃ দেড় - দুই কেজি ওজনের
  • পেঁয়াজ কুচিঃ ২ কাপ
  • পেঁয়াজ বাটাঃ ১ কাপ
  • রসুন বাটাঃ ২ টেঃ চামচ
  • আদা বাটাঃ ২ চা চামচ
  • লবনঃ পরিমাণমতো
  • হলুদঃ ২ চা চামচ
  • মরিচ গুঁড়াঃ ৩ চা চামচ
  • জিরা গুঁড়াঃ ৩ চা চামচ
  • ধনে গুঁড়াঃ ২ চা চামচ
  • তেজপাতাঃ ২ টা
  • তেলঃ ১/২ কাপ
  • কাঁচা মরিচ (আস্ত): ৮-১০ টি
  • নারকেল দুধঃ ৪ কাপ
  • চিনিঃ ২ চা চামচ

প্রণালি

  • প্রথমে শোল মাছ কেটে,ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরা করে নিবো।
  • মাছে লবণ, হলুদ মেখে মাঝারি আঁচে তেল ভেজে নিবো (কড়া ভাজি হবে না)।
  • মাছ তেল থেকে উঠিয়ে রাখবো। এবার ঐ তেলে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে বেরেস্তা করে উঠিয়ে নিবো।
  • এবার তেলে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিবো।
  • মশলা ভাজবো,ভাজা হলে সামান্য পানি দিবো।
  • বাকি গুঁড়া মশলা দিবো। আবার মশলা ভাজবো, ভাজা হলে নারকেল দুধ দিবো।
  • নারকেল দুধ ফুটে উঠলে ভাজা মাছের টুকরা আর তেজপাতা দিবো। মাঝারি আঁচে রান্না করবো।
  • বেশ গা মাখা হয়ে তরকারির তেল ফুটে উঠলে কাঁচা মরিচ, চিনি দিবো।
  • ২/৩ মিনিট পর অর্ধেক বেরেস্তা দিবো। ঢেকে রান্না করবো আবারো ২/৩ মিনিট।
  • এবার নামানোর আগে বাকি বেরেস্তা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিবো।
আরও দেখুন

একই ধরনের রেসিপি

সব দেখুন