কাঁঠাল বীচির ভর্তা
উপকরণ
-
কাঠালের বীচি- ১ কাপ
-
পেঁয়াজ- ২টা
-
শুকনা মরিচ ৪-৫ টা
-
সরিষার তেল- পরিমানমত
-
রসুন – ২ কোয়া
-
লবন- পরিমানমত
প্রণালি
তাওয়া বা খোলায় কাঠালের বীচি টেলে খোসা ছাড়িয়ে নিন । শুকনা মরিচ ও লাল করে ভেজে নিন । কাঠালের বীচি , ১ টি পেঁয়াজ , রসুন ২ কোয়া, ২-৩ টি শুকনা মরিচ , পরিমানমত লবণ দিয়ে এক সাথে অল্প পানি দিয়ে ভেটে ভর্তা করে নিন । এবার ভর্তা বাটার সাথে সরিষার তেল মেখে বানিয়ে নিন মজাদার কাঁঠাল বীচির ঝুরঝুরে শুকনা ভর্তা । এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ।
সূত্র: https://recipebd.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%81%e0%a6%a0%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%80%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-kathaler-bichi-vorta/