মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

ডাল-পটল ভাজি

ডাল-পটল ভাজি

উপকরণ

  • পটল -- ১/২ কেজি
  • মুসুর ডাল-- ১/৪ কাপ
  • পেঁয়াজ কুচি-- ১/৪ কাপ
  • শুকনা মরিচ-- ২ টি
  • আস্ত পাঁচফোড়ন -- ১/২ চা চামচ
  • হলুদ গুড়া-- সামান্য
  • কাঁচামরিচ -- ৭-৮ টি
  • লবণ/তেল-- পরিমানমতো

প্রণালি

ডাল ধুয়ে ভিজিয়ে রাখুন। ডাল ফুলে দিগুণ হলে পানি ঝরিয়ে রাখুন।পটল ছিলে, ধুয়ে একটু মোটা করে কুচি করে নিন।
প্যানে তেল গরম করে পাঁচফোঁড়ন, শুকনামরিচ ফোঁড়ন দিয়ে নিন। তেলের মধ্যে সামান্য হলুদ দিয়ে তাতে পেঁয়াজ ও চেরা কাঁচামরিচ মিশিয়ে কিছুক্ষণ ভেজে পটল ও লবণ মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। চার-পাঁচ মিনিট পর ঢাকনা খুলে ডাল দিয়ে মিশিয়ে নিন। ডাল সেদ্ধ হওয়া পর্যন্ত ভাজুন। খেয়াল রাখবেন, ডাল সেদ্ধ হবে কিন্তু গলবেনা। এইসময় আপনি চাইলে ধনেপাতাও দিতে পারেন।
** গরম ভাতের সাথে পরিবেশন করুন দারুন ইয়াম্মি ডাল-পটল ভাজি। রুটি-পরোটা দিয়েও খেতে পারেন।