কাশ্মীরি গোশত
উপকরণ
- খাসির মাংস- ১ কেজি,
- পেঁয়াজবাটা-২০০গ্রাম,
- টক দই-৪০০গ্রাম,
- লঙ্কাগুঁড়ো-২চামচ,
- পোস্তবাটা-৬চামচ,
- আখরোটবাটা-১/২কাপ,
- জাফরান-১/২চামচ,
- দুধ- ২ চামচ
- ঘি-১২৫গ্রাম,
- লবন-পরিমান মত
প্রণালি
প্রথমে খাসির মাংস টুকরো টুকরো করে কেটে ভালো করে পরিষ্কার করে রাখুন । জাফরান দুধে ভিজিয়ে রাখুন । দই ফেটান । মাংসে পেঁয়াজ, অর্ধেক ঘি, লবন ও ফেটানো দই মিশিয়ে ৪ ঘন্টা ভিজিয়ে রাখুন ।
এবার নরম আঁচে মাংস-মাখা বসিয়ে সেদ্ধ করুন । সেদ্ধ হলে পোস্ত, আখরোটবাটা ও দুধ- জাফরান ঢেলে বাকি ঘি দিয়ে নাড়াচাড়া করে রঙ ধরলে নামান । পরটা/লুচির সাথে গরম গরম পরিবেশন করুন
সূত্র: https://recipebd.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%80%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b6%e0%a6%a4-kashmiri-mutton/