মূল কনটেন্টে যান
allbdrecipe অল বিডি রেসিপি

কমলাভোগ

কমলাভোগ

উপকরণ

  • রসগোল্লার ছানা ১ কাপ
  • চিনি ২ চা চা
  • ময়দা ১ চা চা
  • কমলালেবু ১ টি পাতলা করে কেটে নেয়া
  • কমলালেবুর রস ১ কাপ
  • অরেংঞ্জ ফুড কালার সামান্য
  • চিনি ২ কাপ
  • পানি ৪ কাপ

প্রণালি

ছানার সাথে চিনি , ময়দা মিশিয়ে হাতের তালুর সাহায্যে ভালোভাবে মথে নিন। সমান সাইজের বল বানিয়ে নিন।
একটি পাত্রে পানি , চিনি , কমলার রস দিয়ে ফুটিয়ে নিন। ফুটে উঠলে ছানার মিষ্টি ছেড়ে দিন। ঢাকনা দিয়ে ঢেকে ১০ মিনিট হাই হিটে জাল দিন। ১০ মিনিট পর ঢাকনা খুলে কমলালেবুর টুকরা গুলো দিয়ে দিন এবং আচ মিডিয়াম লো তে রেখে দিন আধা আধা ঘণ্টা। আধা ঘণ্টা পর চুলার আচ বন্ধ করে পাত্রটি চুলা থেকে সরিয়ে অন্য জায়গাতে রাখুন। ৩/৪ ঘণ্টা পর পরিবেশন করুন কমলাভোগ।

আরও দেখুন

একই ধরনের রেসিপি

সব দেখুন